বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ জুন, ২০২৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পারিবারিক পুষ্টির জোগান, দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বিশেষ একটি কর্মসূচি হাতে নিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নান্দাইল এরিয়া প্রোগ্রাম।
এই কর্মসূচির আওতায় নান্দাইল পৌরসভা এবং নান্দাইল, আচারগাঁও, চন্ডিপাশা ও শেরপুর ইউনিয়নের মোট ৪৪টি গ্রামের ৩৬০০ দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের মধ্যে পাঁচ জাতের ফল ও ভেষজ গাছের চারা (আম, লিচু, লেবু, নিম ও সজিনা) বিতরণ করা হয়। মোট ১৮,০০০টি চারা বিতরণ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৭,৩০,৮০০ টাকা।
এর মধ্যে আচারগাঁও ইউনিয়নের ৭২২ জন হতদরিদ্র রেজিস্টার্ড শিশুর পরিবারকে ৩৬১০টি চারা প্রদান করা হয়, যা পরিবারগুলোর ভবিষ্যৎ পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তায় ভূমিকা রাখবে।
৩০ জুন ২০২৫, সোমবার, আচারগাঁও ইউনিয়নে আয়োজিত চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন জুলিয়ানা হীরা, প্রোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং আচারগাঁও ইউনিয়নের সচিব মোঃ শাহজাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাংবাদিক ফরিদ মিয়া,আচারগাঁও যুব ফোরামের সভাপতি সারোয়ার আলম,গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি আরিফ মিয়া।
বক্তারা বলেন, এই উদ্যোগ পরিবারগুলোর পুষ্টি চাহিদা পূরণে যেমন সহায়ক হবে, তেমনি দীর্ঘমেয়াদে তাদের নিজস্ব আয়ের উৎস বাড়াতে সহায়তা করবে। এছাড়াও, এই বৃক্ষরোপণ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।