বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ জুন, ২০২৫

টাঙ্গাইলের নাগরপুরে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর রাতের আধারে ভাংচুর করছে দূর্বৃত্তরা। রবিবার সকালে ফজরের নামাজ পরতে আসা ধর্ম প্রাণ মুসলমানরা ভিত্তিপ্রস্তরটি ভাঙ্গা দেখতে পান। বিষয়টি জানা জানি হলে মুসলমানদের মধ্য ক্ষোভের সৃষ্টি হয়। রোববার(২৯ জুন) সকালে নাগরপুর সদর বাজারের ব্যবসায়ী ও তৌহিদী জনতা ভিত্তিপ্রস্তরটি ভাঙ্গার প্রতিবাদে এ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে। মানবন্ধনে উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, ব্যবসায়ী আব্দুর রৌফ, মনসুর মিয়া,লুৎফর রহমানসহ শত শত ধর্ম প্রাণ মুসলমানরা।

মানবন্ধনে বক্তরা বলেন, নাগরপুরে প্রাণ কেন্দ্র হলো সরকারী কলেজ । এখানে মডেল মসজিদ হলো দূরদূরন্ত থেকে ধর্ম প্রাণ মুসলমানরা এসে নামাজ আদায় করতে পারবে। কিন্তু কতিপয় কিছু হীনমনা মানুষের জন্য এত দিনেও মডেল মসজিদটি নির্মিত হয়নি। এখনো একটি কুচক্রী মহল পর্দার আড়াল থেকে নাগরপুর সরকারী কলেজ প্রাঙ্গণে মডেল মসজিদ নির্মাণে বাঁধা দিয়ে যাচ্ছে। যারা মসজিদ তৈরিতে বাঁধা হয়ে দাড়িয়েছে তারা প্রকৃত মুসলমান নয় বলে দাবি করেন বক্তরা। আওয়ামীলীগের নামদারী কিছু মানুষ নাগরপুর সদর থেকে তিন কিলোমিটার দূরে মডেল মসজিদ নির্মাণ করার পায়তারা করে যাচ্ছে তাদের স্বার্থের জন্য। বক্তরা আরো বলেন, মডেল মসজিদ নির্মান নিয়ে ২৮ জুন অনলাইনে একটি নিউজ প্রকাশ হওয়ার পর ওই রাতেই সরকারী কলেজ মসজিদ সংলগ্ন থেকে দূর্বৃত্তরা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তরটি ভেঙ্গে ফেলে।

উল্লেখ্য: গত ২৬ জুন বিকালে নাগরপুর সরকারী কলেজ প্রঙ্গণে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক এর মডেল মসজিদটির উদ্বোধন করার কথা ছিলো । দিন ব্যাপী জেলা প্রশাসকের বিভিন্ন প্রগ্রোম থাকায় সে উদ্বোধন করতে পারেননি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।