বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

লামায় কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ জুন, ২০২৫
বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় বান্দরবানের লামা উপজেলায় দিনব্যাপী ‘কাব কার্নিভাল ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট সদস্যরা অংশ নেয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ স্কাউটস লামা উপজেলা কমিশনার মোঃ ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম. ইমতিয়াজ, বাংলাদেশ স্কাউটস বান্দরবান জেলার সহ-সভাপতি বেলাল হোসেন, কমিশনার সম্পদ বড়ুয়া, ক্যাশিয়ার রহিম উল্লাহ ভূঁইয়া এবং লামা উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী আশরাফ মাহমুদ।
নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার এবং মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার দত্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে রাজা ও মন্ত্রীর ভূমিকায় অভিনয় করে নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার কাব স্কাউটদের উৎসাহিত করেন এবং বিভিন্ন স্টেশন পরিদর্শন করেন।
আয়োজকরা জানান, কাব স্কাউটদের মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সেবামূলক চেতনা গঠনের লক্ষ্যে এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয়ভাবে ২৩ জুন অনুষ্ঠিত কাব কার্নিভাল লামায় পিছিয়ে ২৮ জুন অনুষ্ঠিত হয়।
বিকেলে মশাল প্রজ্জ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপনী অনুষ্ঠান, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণের মাধ্যমে কার্নিভাল শেষ হয়। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে প্রতি বছর এই ধরনের আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।