সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্টে কৃষক নি*হ*ত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ জুন, ২০২৫

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্টে নজির ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার রানীনগর গ্রামের একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নজির উপজেলার দেবোত্তর গরিলা গ্রামের ফজের আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার বিকেলে গবাদি পশুর জন্য ঘাস কাটতে বের হন কৃষক নজির। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি। পরে শনিবার সকালে একটি পুকুরপাড়ে তার মৃতদেহটি বৈদ্যুতিক ছেড়া তারে জড়ানো অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
ধারণা করা হচ্ছে, মাটিতে পড়ে থাকা ছেড়া বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।