বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

পাকুন্দিয়ায় জমকালো আয়োজনে কুমরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ জুন, ২০২৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুমরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ।
‎শুক্রবার (২৭ জুন) বিকেলে উপজেলার নূর হোসাইনী ফাজিল মাদ্রাসার মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। কুমরী স্পোর্টিং ক্লাবের আয়োজনে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই দল ছিলো হিমাদ্রি ওয়ারিয়র্স ও বাইক হাট ইউনাইটেড এফসি।
‎খেলার শুরু থেকেই উভয় দলের মাঝে দারুণ প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে উৎসাহী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আতিকুর রহমান পিন্টু এবং সঞ্চালনা করেন সুলতান আফজাল আইয়ুবী।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিজি মেডিকেল সেন্টার ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডেন্টাল সার্জন ডা. জিয়া উদ্দিন টিটু।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান ইংলিশ একাডেমির পরিচালক মেহেদী হাসান রায়হান, আলহাজ্ব এম এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, কামরুল ইসলাম, আল আমিন বাবুল, মোঃ শেখ নজরুল ইসলাম, আবু হানিফা, বুলবুল আহম্মেদ এবং মোখলেছুর রহমান শান্ত।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে বিপথগামীতা থেকে ফিরিয়ে এনে সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অনুপ্রাণিত করে। তারা আরও বলেন, এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা গেলে স্থানীয় ক্রীড়া উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।