বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

পাকুন্দিয়ায় কিশোর ফুটবল একাডেমিকে জামায়াতের খেলাধুলা সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ জুন, ২০২৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কিশোর ফুটবল একাডেমিকে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাকুন্দিয়া উপজেলা শাখা।
আজ ‎বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পুলেরঘাট কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে একাডেমির সকল খেলোয়াড় ও পরিচালকবৃন্দের উপস্থিতিতে এ সামগ্রী বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ রিয়াজুল করিম খসরু এবং যুব বিভাগ সভাপতি মাওলানা হাফেজ রাকিবুল হাসান প্রমুখ।
‎অতিথিরা বলেন, “আজকের যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হয়ে ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে।” তারা আরও বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।
‎একাডেমির পরিচালক মোঃ কামরুল ইসলাম বলেন, একাডেমির ফুটবলার বয়স ভিত্তিক জাতীয় দলে খেলেছে ৪ জন এবং দেশের বৃহত্তর ফুটবল ক্লাব ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের হয়ে নিয়মিত একাদশে খেলছে সারওয়ার জাহান নিপু ও শাহীন আহমদ। মুন্সি রানা ঢাকা রেঞ্জার্স ক্লাবে খেলে সুনাম অর্জন করে এবং বয়স ভিত্তিক অনূর্ধ্ব ১২/১৩ দলের হয়ে মালয়োশিয়া ও কোরিয়া  খেলে আসা ফুটবলার। সোলেমান খান ও আমিন দুই জন কোচ নিয়মিত ৭০ জন খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।
‎তিনি আরো বলেন  “প্রয়োজনীয় খেলার সামগ্রীর অভাবে আমাদের ছেলেদের প্রশিক্ষণ দিতে সমস্যা হচ্ছে। উপযুক্ত অর্থ বরাদ্দ পেলে আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারব। মাঠে অতিরিক্ত ঘাস থাকার কারণে ঘাস কাটার যন্ত্র ও মাটি ভরাট করার প্রয়োজন রয়েছে।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।