বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

পলিথিনমুক্ত নাগরপুর বাজার গড়তে জেলা প্রশাসকের যুগান্তকারী উদ্যোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ জুন, ২০২৫
প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের অগ্রযাত্রায় যুক্ত হলো নাগরপুর বাজারের আরেকটি ইতিবাচক পদক্ষেপ। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে টাংগাইল জেলা প্রশাসক শরীফা হক মহোদয় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে নাগরপুর বাজারের ১০০টি মুদি দোকানকে সম্পূর্ণভাবে পলিথিনমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি মুদি দোকানকে দেওয়া হবে ১০০টি করে মোট ১০,০০০টি পাটের ব্যাগ, যা তারা গ্রাহকদের মধ্যে বিতরণ করবেন।
পাটের ব্যাগ শেষ হয়ে গেলে এই কার্যক্রম আরও সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি করার লক্ষ্যে ১৫ জন অসচ্ছল নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। তারা এই সেলাই মেশিনের মাধ্যমে কাপড়ের ব্যাগ তৈরি করবেন এবং নাগরপুর বাজারে নিয়মিতভাবে সাশ্রয়ী মূল্যে সেগুলো সরবরাহ করবেন। এই উদ্যোগের মাধ্যমে একদিকে বাজারকে পলিথিনমুক্ত করার পাশাপাশি আরেকদিকে অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথ করে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে এই কার্যক্রম শুধু পরিবেশ সুরক্ষাই নয়, স্থানীয় পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নাগরপুর বাজারকে দেশের অন্যতম মডেল ‘পলিথিনমুক্ত বাজার’ হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমান সরকারের “প্লাস্টিকমুক্ত বাংলাদেশ” গড়ার অঙ্গীকারের অংশ হিসেবে এই উদ্যোগটি আগামীদিনে সারা দেশের বাজারগুলোতে অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সহকারি কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, নাগরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ সংবাদকর্মী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক শরীফা হক নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলার উদ্বোধন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।