বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

বাসুলিয়া(চাপড়াবিল)আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের মতবিনিময়

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ জুন, ২০২৫
টাঙ্গাইলের বাসাইলে বাসুলিয়াতে (চাপড়াবিল) আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌকার মালিক ও মাঝিদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার(২৬ জুন) সকালে বাসুলিয়া মুক্তমঞ্চে  এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা,
বাসাইল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম, অপারেশন অফিসার মোঃ আব্দুল ওহাব সরকার প্রমুখ।
আশরাফুল ইসলাম বলেন নৌকাতে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক রাখতে হবে তাতে সাঁতার না জানা ব্যক্তি মৃত্যুর ঝুঁকি থেকে বেঁচে যাবে এবং নৌকার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং নৌকায় কোন পর্দা থাকা যাবে না।
বাসাইল উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগম বাসুলিয়ার উত্তরোত্তর সার্বিক উন্নয়ন কামনা করে বলেন বাংলাদেশের সকল ট্যুরিস্ট স্পটে নৌকাতে লাইফ জ্যাকেট আছে এখানেও রাখবেন  মানুষ প্রাকৃতিক দৃশ্য দেখতে আসে তাই নৌকাতে পর্দার কোন প্রয়োজন পড়ে না পর্দা রাখবেন না এবং কোন অনৈতিক কাজে সহযোগীতা করবেন না।নৌকার পাশের বেড়া গুলো আগামী এক(১) মাসের মধ্যে খুলে ফেলবেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করবেন না, আপনাদের সার্বিক সহযোগিতায় থাকবে বাসাইল উপজেলা প্রশাসন।
এর পূর্বে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আকলিমা বেগম বাসাইল থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম বাসুলিয়া(চাপড়াবিল) ঘুরে দেখেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।