বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

কক্সবাজার দুই ভাইয়ের ছু*রি*কা*ঘাতে অপর এক ভাই খু*ন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
কক্সবাজার সদরে ভারুয়াখালী ইউনিয়নের আদর্শ গ্রামে দুই ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হামিদ হোসেনের ছেলে শওকত ওসমান।
সরজমিনের জানাজায়,নিহত শওকতের বড় ভাই কাউসার এবং ছোট ভাই সাইফুল তারা দুইজন যোগসাজশে শওকত ওসমানকে হত্যা করেছে। ২৬ জুন বৃহস্পতিবার সকাল ৯ টার সময় শওকত ওসমান কর্মস্থলে যাওয়ার পথে আদর্শ গ্রামের রেলবিট ঘটনাস্থলে পৌঁছলে পূর্ব থেকে উৎপেতে থাকা দুই ভাই এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে পড়ে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিহত ঘোষণা করে।
রামু থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান, তারা তিন ভাইয়ের মধ্যে বসত ভিটা বিরোধ চলছিল ঐ বিরোধকে কেন্দ্র করে ঘটনার উৎপত্তি হয়। কাউসার ও সাইফুল দুইজনে মিলে মেজ ভাই শওকত ওসমানকে হত্যা করেছে । ঘটনার আসল রহস্য এখনো জানা যায়নি। আসামিকে আটক করার তৎপরতা চলছে।
স্থানীয়দের সূত্র মতে,নিহত ব্যক্তি কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি রামু থানার বলে জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।