বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ জুন, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। চাইল্ড সেনসেটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২ এর আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় বুধবার ( ২৫ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ. দা.) মোঃ আবু তাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার সিরাজাম মুনীরা সুমি, ডেন্টাল সার্জন ডা. মাহফুজুর রহমান, আটোয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদা বেগম (লাকি), সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম প্রমুখ। সভায় শিশু সুরক্ষার লক্ষ্যে শিশু অধিকার বাস্তবায়ন, প্রারম্ভিক শিক্ষা নিশ্চিত, শিশু পাচার ও শিশু শ্রম বন্ধ, বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ অভিভাবকদেও আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।