বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ জুন, ২০২৫
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়”(Beat Plastic Pollution)
এই প্রতিপাদ্যকে সমুন্নত রেখে বান্দরবানে  আয়োজিত আলোচনা সভায় এই আহবান জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শহরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখতে গিয়ে তিনি  একথা বলেন।
 জেলা প্রশাসক আরো বলেন, “পরিবেশ রক্ষা করা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। পরিবেশ সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তি পর্যায়ে সকলকে এগিয়ে আসতে হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ আবু তালেব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।