বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

লামার ফাঁসিয়াখালীতে বালু খেকোরা ফের বেপরোয়া

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
বান্দরবানের লামার ফাঁসিয়াখালি ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কারীরা ফের বেপরোয়া হয়ে উঠেছে। সোমবার (২৩ ও ২৪ জুন) বিকালে সরেজমিনে বর্ণিত ইউনিয়নের ২ নং ওয়ার্ড ফকিরাখোলা এলাকায় হারগাছাছড়া খাল থেকে দিনরাত ৫/৬ টি ড্রেজার মেশিন দিয়ে কমান্ডো স্টাইলে এই পরিবেশ বিপর্যয় কর্মকাণ্ড করে যাচ্ছে একটি অবৈধ চক্র।
স্থানীয় ভূক্তভোগী কৃষক মাহবুব,মোঃ আব্দুর শুক্কুর, মোক্তার আহমদ,সৈয়দ আলম,বজলসহ কয়েকজন  জানান, এই অশুভ আরমান কিশোর গং চক্রটি আমার কৃষি জায়গা জমি থেকে মাটি কেটে প্রতিনিয়ত বালি উত্তোলন করছে। প্রতিনিয়ত চাঁদা দাবি ও আমাদেরকে প্রাণেমেরে ফেলার হুমকি ধামকি দিচ্ছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় দিনযাপন করছি।
সংশ্লিষ্ট ও সরেজমিনে জানা যায়, মোহাম্মদ আরমান ,পিতা -জাফর আলম,রিদুয়ান,বাবু,আমিন,উভয় সাং ডুলাহাজারা (৮ নংওয়ার্ড) পূর্ব নতুন পাড়ার একটি সংঘবদ্ধ কিশোর গং যুবক ১০/১২ জনের একটি প্রভাশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ৫/৫:অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কয়েকটি পয়েন্টে বালি উত্তোলন করছে। হারগাজার ছড়া ঝিরি আশপাশে ফকিরাখোলা এলাকায় কৃষক আব্দুর শুক্কুর এর পিতার মৃত আজিজুর রহমান ও তার ভাইদের নামীয় খতিয়ানভুক্ত জমি লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের (২ নং ওয়ার্ড) ফকিরাখোলা এলাকার ২৮৬ নং ফাঁসিয়াখালী মৌজার ৯৮৭ হোল্ডিং আর, ২.৫০ একর, ১৪৮ হোল্ডিং ১৪৬ হোল্ডিং নং দাগ ৫৩৬৭,৫৩৫৮,৫৩৭০ থেকে আব্দুর শুক্কুর খতিয়াভূক্ত দীর্ঘদিন ধরে বসতবাড়িতে থাকা জায়গা হতে জোর করে বালু উত্তোলন করে আসছে।বালুখেকোদের এখানে কোন জায়গা জমি নেই। কিছু দিন পূর্বেও ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর শুক্র মারধর করে জখম করে ছিল।
এছাড়াও জাহাঙ্গীর,সিরাজসহ আরও দুই/ তিনটি অসাধু চক্র কয়েকটি জায়গা হতে অবৈধভাবে বালু উত্তোলন করে এলাকার কৃষি জমি,পাহাড়সহ পরিবেশ, প্রতিবেশ বিপন্ন করছে। এরা প্রভাবশালী হওয়া এলাকার কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এরা একটি বিশেষ রাজনৈতিক দলের নান ভাঙ্গিয়ে এ সমস্ত অপকর্মগুলো করে যাচ্ছে।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম জানান,  আমরা সরেজমিনে এসে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দীন বলেন,  এসব অবৈধ কর্মকাণ্ড বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে বিএনপি-জামায়াতের নাম ব্যাবহার করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী চক্রটি। আরও এসব চক্র
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরাখোলা হারগাজারছড়া সাফারি পার্কের দক্ষিণ ও পশ্চিম সীমানায়।শুধু ফাঁসিয়াখালী ইউনিয়নে নয় আরো বালু উত্তোলন করা হয় উপজেলার সরই ইউনিয়ন, আজিজনগর ইউনিয়ন, গজালিয়া ইউনিয়ন, ফাইতং, লামা সদর ইউনিয়ন ও লামা পৌর এলাকার বেশ কয়েকটি পয়েন্ট থেকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।