বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে আলু সংরক্ষণ ও বিপণন কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন কলাকৌশল” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর পঞ্চগড়ের আয়োজনে এবং আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্প, কৃষি উন্নয়ন অধিদপ্তর ঢাকা’র বাস্তবায়নে রবিবার ( ২২ জুন) কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে“ আলু সংগ্রহত্তোর ব্যবস্থাপনা, গৃহ পর্যায়ে আলু সংরক্ষণ ও বিপণন কলাকৌশল” বিষয়ক কৃষক বিপণন দলের ৩০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে কৃষি বিপণন অধিদপ্তরের পরিচিতি, প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম, আলুর প্রক্রিয়াজাতকরণ ও বহুমূখী ব্যবহার,বসতবাড়ীতে আলু সংরক্ষণ পদ্ধতি, রপ্তানীযোগ্য আলুর জাতের উৎপাদন কলাকৌশল ও জিএপি এবং আলুর সুষ্ঠু বিপণন ও রপ্তানী বৃদ্ধিতে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্প,ঢাকা’র উপ-প্রকল্প পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোছাঃ মুআল্লেমা খানম ও কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মোঃ আব্দুর রহিম। প্রশিক্ষনার্থীরা বলেন, এ প্রশিক্ষণে এসে আলু সম্পর্কে বহু অজানা তথ্য জানতে পেরেছি। এ প্রশিক্ষণ আলু সম্পর্কে আমাদের অনেক ধারণা দিয়েছে। এ প্রশিক্ষণ আমাদের অনেক কাজে লাগবে।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।