বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

৩১ দফা দাবি ও পথসভা করলেন বিএনপি নেতা – লাভলু 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ জুন, ২০২৫
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা গয়হাটা ইউনিয়নে বনগ্রাম,ঘুনি,সিংজোড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ওয়ার্ডে লিফলেট বিতরণ ও পথসভায় করেন বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু।
রবিবার ২২ জুন ২০২৫  সকালে গয়হাটা ইউনিয়ন বিএনপি কর্তৃক  আয়োজিত  সাধারণ ভোটারদের সাথে সরাসরি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ নায়ক তারেক রহমান এর বার্তা পৌঁছে দেন।
রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা দাবির পরিপ্রেক্ষিতে আগামীর বাংলাদেশ হবে স্বনির্ভর, ধানের শীষ প্রতীকে তরুণদের প্রথম ভোট দিতে মনোনিবেশ করার আহবান করেন । বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের  সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক সহ সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি এবং সম্মানিত সিনিয়র সদস্য নাগরপুর উপজেলা বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু পথসভায় ভোট চেয়ে আগামীতে নাগরপুর দেলদুয়ার কে মডেল উপজেলা  হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পথ সভায় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা  বিএনপির সহ সভাপতি তোফায়েল আহমেদ বাছেদ,যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, নাগরপুর উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, গয়হাটা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির,সিনিয়র সহ সভাপতি মাইন উদ্দিন,গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম হেলাল,গয়হাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনির হোসেন মাস্টার, গয়হাটা ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহেল খান,গয়হাটা ইউনিয়ন কৃষকদলের সভাপতি হাবিবুর রহমান বিদ্যুৎ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।