বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সমাবেশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ জুন, ২০২৫

“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” এই স্লোগানে যশোরের অভয়নগরে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকালে অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের আয়োজনে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান লিপু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সহ সভাপতি শাহ্ জুবায়ের হোসেন।

উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ সভাপতি সারোয়ার মোস্তাফিজ মিলন, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মান্নু, সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম, ওয়ার্ড বিএনপির সভাপতি পিয়ার আলী, উপজেলা কৃষকদলের সভাপতি কামরুজ্জামান মোঘল সুমন, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক এফ এম জাহাঙ্গীর হাসান, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতাসহ অন্যান্যরা। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।