বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে শাহাজালাল ফিজিওথেরাপী নামের সেন্টারে অনিয়মের কারবার

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ জুন, ২০২৫

যশোরের অভয়নগরে নওয়াপাড়া সরকারি হাসপাতাল রোডে অবস্থিত শাহাজালাল ফিজিওথেরাপী সেন্টার নামের প্রতিষ্ঠানে অনিয়ম বাবে সিসি ক্যামের লাগিয়ে অনিয়ম করার অভিযোগ উঠেছে। সরেজমিনে ওই ফিজিওথেরাপী প্রতিষ্ঠানে দেখা যায় ফিজিওথেরাপী গোপন কক্ষে সিসি টিভি লাগানো।  যেখানে মহিলা রোগীদের চিকিৎসা থেরাপী দেওয়া হয়। সাধারণ একাধিক মানুষের অভিযোগ তারা জানান, ওই ফিজিওথেরাপীতে আমাদের মা বোনেরা চিকিৎসা সেবা নিতে আসে। ওই চিকিৎসা কক্ষে গোপন ক্যামেরা লাগানোর কারণে আমাদের মা বোনদের বিড়ম্বনায় পড়তে হয়। উল্লেখ ওই শাহাজালাল ফিজিওথেরাপী প্রতিষ্ঠানে নারীদের চিকিৎসা কক্ষে গোপন ক্যামেরা লাগিয়ে যার ডিভাইস থাকে শাহাজালাল ফিজিওথেরাপী সেন্টারের মালিক যশোর শহরের বাচ্চু নামের ব্যক্তির হাতে। ফলে ওই চিকিৎসা কক্ষে নারীদের চিকিৎসা করার সময় অনেকের কাপড় ঠিক থাকেনা। যা ওই প্রতিষ্ঠানের মালিকের হাতে ডিভাইস থাকায় সাধারণত নিজে মোবাইলে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে রাখেন এবং সবকিছু দেখেন। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে ওই প্রতিষ্ঠানের মালিকের উদ্দেশ্য কি? অন্যদিকে সাংবাদিকরা ওই প্রতিষ্ঠানে গোপন কক্ষে সিসি টিভি লাগানোর বিষয়ে জানতে চাইলে কর্তব্যরত ডাক্তার কর্মচারিরা সাংবাদিকদের বিভিন্ন হুমকি সহ দেখে নেওয়ার হুমকি দেন। এ ব্যাপারে নওয়াপাড়া পৌর ৫নং ওয়ার্ড বিএনপির  সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির বলেন, আমি বিষয়টি সরেজমিনে দেখলাম ফিজিওথেরাপীর চিকিৎসা রুগীর কক্ষে সিসি টিভি ক্যামেরা লাগানো আর সেই ক্যামেরার ডিভাইস ফিজিওথেরাপী সেন্টারের মালিকের মোবাইলে সংযোগ করে রাখা এটা সম্পূর্ণ বে-আইনী। ওই চিকিৎসা কেন্দ্রে আমাদের মা বোনেরা অনেকে চিকিৎসা নেন। তিনি আরো বলেন, ফিজিওথেরাপী সেন্টারে এমন ন্যাক্কার জনক অনিয়ম তদন্ত করে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে দাবি রাখেন তিনি। এবিষয়ে অভয়নগর নওয়াপাড়া শাহাজালাল ফিজিওথেরাপী সেন্টারের মালিক বাচ্চু বলেন, আমি যশোর থাকি আমার ওই সেন্টারে নিয়োজিত কর্মচারিরা ঠিকভাবে কাজ করছে কি না তা আমি নিজে দেখার জন্য ওই ক্যামেরা লাগানো হয়েছে, তা ছাড়া অন্য কোন উদ্দেশ্য নেই। এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেন, এবিষয়ে আমার কাছে কোন তথ্য নেই আমি এখন জানলাম খোঁজ নিয়ে অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।