বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

দৌলতপুরে বিএনপি’র প্রচারণা সভা ও লিফলেট বিতরণ 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ জুন, ২০২৫
মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে  বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক  কমিটির  ১ নং সদস্য এস.এ জিন্নাহ কবির শনিবার (১৪ জুন) বিকালে  দৌলতপুর উপজেলা চত্বরে  ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচারণা সভা ও লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এসময় তিনি বলেন
 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে নেতাকর্মীদের তৃণমুলে জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে । আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠি এখনোও ষড়যন্ত্র করছে নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। আন্দোলনে ডাক দিলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ঝাপিয়ে পড়তে হবে। সামনে নির্বাচনে বিএনপির জন্য বড় ধরনের যুদ্ধ সেই যুদ্ধে বিজয়ী হতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন, জেলা কৃষকদলের সহ-সভাপতি মো: ইউসুফ আলী, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মো. মীর মানিকুজ্জামান মানিক, জেলা কৃষকদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক রবিন আহমেদ সমান,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আলামিন হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির এলিট প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।