বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদমে ইয়াবাসহ ৩ যুবক আটক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ জুন, ২০২৫
পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে ৪নং কুরুকপাতা ইউনিয়নের ছোট বেতি এলাকার ত্রিপুরা পাড়ায় ১৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে।
শুক্রবার (১৩ জুলাই) দিবাগত রাত একটার দিকে এই অভিযানটি পরিচালনা করে আলীকদম সেনা জোন ও আলীকদম থানা পুলিশ।
সূত্রে জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে ছোট বেতি ত্রিপুরা পাড়ায় শুক্রবার দিবাগত রাত একটার দিকে ১৪,৫০০ ইয়াবাসহ (যার বাজার মূল্য ছাবিবশ লক্ষ দশ হাজার টাকা) ৩জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, কিকো ম্রো (২৫), পুমাং ম্রো (৩২), মোঃ শহিদুল ইসলাম (২৭)। এছাড়াও পাচাকারী চক্রের এক ইয়াবা ব্যবসায়ী পলাতক রয়েছে। পলাতক ইয়াবা ব্যবসায়ীর নাম রওগাও ত্রিপুরা (৪৭)।
এই বিষয়ে আলীকদম থানার অফিসার সেকেন্ড অফিসার এস আই শাহাদাৎ হোসেন বলেন, রাত একটার দিকে অভিযানটি শুরু হয়েছে। এসময় ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়েছে।
এই বিষয়ে আলীকদম থানায় মাদক মামলায় তিন জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।