বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে তিনটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ মে, ২০২৫
নওগাঁর রাণীনগরে তিনটি কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার নওগাঁ জেলা ছাত্রদল এ তিনটি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করা হয়।

রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ, রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ ও আবাদপুকুর কলেজে  ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছে। নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির ও সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা স্বাক্ষরিত বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের হুমায়ন কবির সভাপতি ও শিহাব হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সুরাইয়া আক্তার সভাপতি ও আসফিকা জান্নাতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। আর আবাদপুকুর কলেজ শাখা ছাত্রদলের মো. তৌফিককে সভাপতি ও মোছা. সুরাইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আগামী ৩০ দিনের মধ্যে এ তিনটি কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি করে জেলা ছাত্রদলের কাছে জমা দেওয়ার নির্দেশও দিয়েছে জেলা ছাত্রদল।

রাণীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল বলেন, দীর্ঘ প্রায় ৫ বছর রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ  ছাত্রদল আহ্বায়ক কমিটি দিয়ে চলেছে। গত ২০ মে জেলা কমিটি রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ সহ উপজেলার তিনটি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন করেছে। রবিবার সেই কমিটি প্রকাশ করা হয়। প্রথমবারের মত রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ ও আবাদপুকুর কলেজ শাখা ছাত্রদলের কমিটি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।