বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ভূমি মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ মে, ২০২৫

আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হলো জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ২৫ মে থেকে ২৭ মে, ২০২৫ পর্যন্ত সারা দেশের ন্যায় যশোর জেলার অভয়নগর উপজেলা ভূমি অফিস  চত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৬মে) দুপুরে অভয়নগর উপজেলা ভূমি অফিস  চত্বরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে অভয়নগর উপজেলা ভূমি কর্মকর্তা জানান, ভূমিসেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটালাইজ করা হয়েছে। ভূমির ই-নামজারির আবেদনসহ এর নিষ্পত্তি অনলাইনের মাধ্যমে সহজে সমাধান হচ্ছে। তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিদের্শনায় সকল নাগরিক এ জনবান্ধব ভূমিসেবার কর্মপরিকল্পনার সুফল ভোগ করবে।

প্রেস কনফারেন্সে সার্ভেয়ার উজ্জ্বল হালদার, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা রাজঘাট ইউনিয়ন ভুমি অফিস মোঃ আখতার হোসেন , মো: মাহফুজ্জামান পৌর ও ইউনিয়ন ভুমি অফিস সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।  অভয়নগর উপজেলা ভুমি অফিস এ প্রেস কনফারেন্সের আয়োজন করেন। উপজেলা ভূমি কার্যালয় চত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আটটি স্টলে থাকছে ভূমিসেবা স্টল, অডিও-ভিডিও উপস্থাপনা, তথ্যবহুল বুকলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গণশুনানি, মতামত ও পরামর্শ গ্রহণ, ভূমি আড্ডা ও সেমিনার। জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা ও রেকর্ডরুম, জরিপ এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা প্রদান করা হবে। এছাড়া দেশের যে কোন প্রান্তের নাগরিকরা এই মেলা থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদনসহ অন্যান্য ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।