বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

অপারেশন জেনারেশন,ঢাকা কর্তৃক পঞ্চগড়ের আটোয়ারীতে সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ করা হয়েছে। অপারেশন জেনারেশন,ঢাকার সহযোগিতায় এবং দিনাজপুর এবিসিএস এর আয়োজনে বৃহস্পতিবার ( ২২ মে) সকালে উপজেলার বালিয়া লক্ষীথান উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিশুদের ভালোবাসার উপহার বক্স বিতরণ করা হয়। দিনাজপুর এবিসিএস এর ভারপ্রাপ্ত পালক প্রধান রেভাঃ ডোনাল্ড বালা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান উপস্থিত থেকে উপকারভোগী শিশু ও অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শ ও উপদেশমূলক বক্তব্য রাখেন এবং অপারেশন জেনারেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিশুদের ভালোবাসার উপহার সামগ্রীর বক্স বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অপারেশন জেনারেশন বাংলাদেশ এর কেন্দ্রিয় প্রতিনিধি মিঃ সাইমন হীরা, দিনাজপুর এবিসিএস এর সভাপতি ও লক্ষীথান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঃ হরেন কুমার সিংহ। অতিথিগণ বালিয়া লক্ষীথান উচ্চ বিদ্যালয় ও বালিয়া ব্যাপ্টিষ্ট চার্চ এলাকায় প্রায় তিনশত শিশুর মাঝে ভালোবাসার গিফ্ট বক্স বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতি বলেন, এ উপজেলার বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত ও দবিদ্র শিশুদের মাঝে এক হাজার ভালোবাসার গিফ্ট বক্স বিতরণ করা হবে। গিফ্ট বক্সে চমৎকার ও নজরকাড়া উপহার সামগ্রী পেয়ে দারুন খুশি শিশুরা। এ উপহার তাদেরকে দারুনভাবে আনন্দিত করেছে। শিশু ও অভিভাবকরা অপারেশন জেনারেশন সহ এবিসিএস-কে ধন্যবাদ জানিয়েছেন তাদের উপহার দেওয়ার জন্য। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন. শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদন তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। একটি সুস্থ ও উন্নত সমাজ গঠনে আমাদের প্রত্যেক পরিবারে শিশুদের সুশিক্ষা ও সুস্বাস্থ্যের দিকেও সমান গুরুত্ব দেওয়া উচিৎ। তিনি বলেন, শিশুরা হাতে উপহার পেয়ে তাদের মুখে হাসে ফুটে উঠেছে। এমন আয়োজন শিশুদের মধ্যে আত্মবিশ্বাস ও আনন্দ ছড়িয়ে দেয়, যা তাদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক প্রভাব ফেলে। এসময় অন্যান্যদের মধ্যে এলাকার সুধিজন,শিশু শিক্ষার্থী, অভিভাবকসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।