বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

তারুণ্যের মিছিলের অগ্রনায়ক জনি: খুলনায় রাজনৈতিক অধিকারের সমাবেশে অভয়নগরের গর্জন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ মে, ২০২৫

খুলনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির আয়োজিত বিশাল সমাবেশে অভয়নগরের রাজপথ কাঁপানো উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই গর্বিত অংশগ্রহণের নেতৃত্ব দেন নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং অভয়নগর উপজেলার উদীয়মান তরুণ নেতা আসাদুজ্জামান জনি। শনিবার ১৭ মে সকালে আসাদুজ্জামান জনির নেতৃত্বে হাজার-হাজার নেতাকর্মী নিয়ে তারুণ্যের সমাবেশ খুলনায় যোগদান করেন। রাজনৈতিক দূরদর্শিতা, সংগঠকসুলভ দক্ষতা এবং তৃণমূলে জনপ্রিয়তায় জনি ইতোমধ্যেই তরুণদের মাঝে আশার বাতিঘর হয়ে উঠেছেন। তাঁর সাহসী নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর বিশাল মিছিল খুলনার সমাবেশস্থলে পৌঁছায়। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত এই মিছিল তরুণ রাজনীতির জাগরণকেই যেন ঘোষণা করে।

জনি বলেন, “এই আন্দোলন শুধু বিএনপির নয়, এটি দেশের বঞ্চিত তরুণ প্রজন্মের অধিকার আদায়ের লড়াই। আমরা ভয় পাই না—আমরা থেমে যাব না।”

সমাবেশস্থলে পৌঁছে জনির নেতৃত্বে অভয়নগরের নেতাকর্মীরা নজর কাড়ে কেন্দ্রীয় নেতাদের। বিভিন্ন মহল থেকে তাঁকে ভবিষ্যতের সংগঠক ও সম্ভাবনাময় জাতীয় পর্যায়ের নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই মিছিল ও অংশগ্রহণ প্রমাণ করে, অভয়নগরের মাটি শুধু ঐতিহ্যের নয়—এখন এটি তারুণ্যের প্রতিরোধ ও নেতৃত্বের প্রেরণাস্থল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।