বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর পঞ্চগড়ের আয়োজনে এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বাস্তবায়নে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৩ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাটচাষীদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন এবং পাট চাষে প্রশিক্ষণের গুরুত্ব, পাটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ব্যাপক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমরান আলী’র সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে ধারাবাহিকভাবে উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ- উন্নত প্রযুক্তির মাধ্যমে রবি-১ পাট চাষ পদ্ধতি ( বীজ সংগ্রহ, জমি নির্বাচন ও জমি তৈরী, বীজ বপন, আন্ত: পরিচর্যা, সার ও বালাইনাশক প্রয়োগ ইত্যাদি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ী পঞ্চগড়ের উপ পরিচালক মোঃ আব্দুল মতিন -পাট কর্তন, পাট পচন এবং রিবোনারের ব্যবহার( রিবোন রেটিং পদ্ধতির প্রয়োগ ও প্রচলিত পদ্ধতির উন্নত প্রয়োগ), পাট অধিদপ্তর পঞ্চগড় জেলার পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার -পাট সংরক্ষণ ও বাজারজাতকরণ ভেজা পাট সংরক্ষণ ও বিপণনের কুফল) এবং অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল কালাম আজাদ- উন্নত পদ্ধতিতে রবি-১ জাতের পাট বীজ উৎপাদন ( সঠিক সময়ে পাটবীজ কর্তন, মাড়াই-ঝাড়াই,শুকনো) করণীয় সম্পর্কে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন ২০১০ মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া প্রশিক্ষণে চাষীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে পাট উৎপাদন করে পাটের হারোনো ঐতিহ্য পুনরুদ্ধার করার আহবান জানানো হয়। উপজেলার ৬ ইউনিয়নের ৭৫ জন পাট চাষী এ প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।