বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু: মৌসুমের শুরুতেই বাজারে দেশি জাতের আম

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ মে, ২০২৫
সাতক্ষীরার আম স্বাদে মানে অনন্য। আজ আনুষ্ঠানিক ভাবে আম ভাংগা শুরু করেছেন জেলার আম চাষি সহ আম ব্যবসায়ীগন।
প্রথম দিনেই প্রকার ভেদে আমের কেজি ৬০-৮০.টাকা। ৪০০ কোটি টাকার লক্ষ্যে বাণিজ্য শুরু অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো সাতক্ষীরায় আম সংগ্রহ।
সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার (৫ মে) থেকে জেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপ খাসসহ দেশীয় জাতের সুস্বাদু আম।
সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের চাষি বিল্লাল হোসেনের বাগান থেকে আম সংগ্রহের মধ্য দিয়ে এ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
প্রথমদিনেই বাজারে আম বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬০-৭০ টাকায়। ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে বাজার। পর্যায়ক্রমে হিমসাগর, ল্যাংড়া এবং আম্রপালি জাতের আমও বাজারে আসবে নির্ধারিত সময় অনুযায়ী।
বছরে লক্ষ্যমাত্রা ৬২ হাজার ৮০০ মেট্রিক টন
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় প্রায় ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে গড়ে উঠেছে ৫ হাজারেরও বেশি আম বাগান। চাষির সংখ্যা প্রায় ১৩ হাজার। এ বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬২ হাজার ৮০০ মেট্রিক টন, যার বাজারমূল্য আনুমানিক ৪০০ কোটি টাকা।
তবে আম সংগ্রহ শুরুর সঙ্গে সঙ্গে বাজার ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কৃষক ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, জেলায় একটি মাত্র বড় বাজার থাকায় সবাইকে সেখানেই আম বিক্রি করতে হয়। সেখানে সিন্ডিকেটের দৌরাত্ম্য থাকায় কৃষক ও ব্যবসায়ী উভয়ই ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা দাবি জানান, জেলার বিভিন্ন স্থানে একাধিক বাজার চালু করা হোক এবং খোলা মাঠে ভ্রাম্যমাণ পাইকারি বাজারের ব্যবস্থা করা হোক, যাতে প্রতিযোগিতার মাধ্যমে ভালো দাম পাওয়া যায়।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, “সাতক্ষীরার আমই দেশের বাজারে সবচেয়ে আগে পাকে এবং এর স্বাদ অতুলনীয়। ফলে চাহিদাও অনেক বেশি।”
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “আমে কেমিক্যাল ব্যবহার একেবারেই নিষিদ্ধ। এ বিষয়ে প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে। পাশাপাশি সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রশাসন সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে।”
গত ৩০ এপ্রিল জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তা ও আম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করা হয়। সময়সূচিতে ৫ মে: গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, ক্ষীরশাপাতি, গোলাপখাস ও বৈশাখী, ২০ মে: হিমসাগর, ২৭ মে: ল্যাংড়া, ৫ জুন: আম্রপালি বাজারে আসবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।