বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ মে, ২০২৫

টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি নেতা লাল মামুদ খাঁনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুক্তভোগী এ নেতা।

সোমবার (০৫ মে) বিকাল সাড়ে ৫ টায় ভূঞাপুর পৌর শহরের বামনহাটা দারুন্নাজাত নূরানী হাফিজিয়া মাদরাসা মাঠে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই বিএনপি নেতা। তিনি ভূঞাপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী বিএনপি নেতা লাল খাঁন সংবাদ সম্মেলনে বলেন, ১ বছর আগে বামনহাটা, ছাব্বিশা, বাগবাড়ীসহ বিভিন্ন এলাকার ২৫ থেকে ৩০ জনের নিকট থেকে পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারুক সরকারি সাবমারসিবল টিউবওয়েল দেওয়ার কথা বলে অর্থ নেন। বিষয়টি ভুক্তভোগীরা জানালে ফারুককে সাবমারসিবল টিউবওয়েল বা টাকা ফেরত দিতে বলি।
এরই জেরে ফারুক আমার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা অপপ্রচার চালায় ও চাঁদা দাবির অভিযোগ তোলেন। এর প্রতিবাদ করায় গত রবিবার (০৪ মে) আমার ছেলে প্রান্তের উপর ফারুক বামনহাটা বাজারে হামলা চালিয়ে মারধর করে। এ সময় ভুক্তভোগীরা তার কাছে টাকা চাইতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। তখন আমি ঘটনাস্থলে ছিলামই না।

পৌর বিএনপির বিএনপির এই নেতা লাল খাঁন সংবাদ সম্মেলনে আরও বলেন, ভুক্তভোগীদের থেকে অর্থ আত্মসাতের বিরুদ্ধে কথা বলা ও তাদেরকে টাকা ফেরত দিতে বলায় উল্টো ক্ষুব্ধ হয়ে ফারুক আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করে। যা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট।

টিউবওয়েল ও টাকা ফেরত না পাওয়ায় ভুক্তভোগী খন্দকার আশরাফুল আলম, মনোয়ারা বেগম ও সাইফুল ইসলাম খানসহ আরও অনেকে বলেন, সরকারি সাবমারসিবল টিউবওয়েল দেয়ার কথা বলে ফারুক নামে ওই বিএনপি নেতা ২৫ থেকে ৮০ হাজার টাকা করে নেন। কিন্তু দীর্ঘদিন ধরে তার কাছে সাবমারসিবল টিউবওয়েল বা টাকা ফেরত চাইলে উল্টো আরও অর্থ দাবি করে সে। পরে লাল খাঁনকে বিষয়টি জানালে তিনি ফারুকে আমাদেরকে টিউবওয়েল স্থাপন করে দেয়া বা টাকা ফেরত দিতে বললে তার সাথে ক্ষুব্ধ আচরণ করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

এ সময় সংবাদ সম্মেলনে খন্দকার আশরাফুল আলম, মনোয়ারা বেগম ও সাইফুল ইসলাম খানসহ আরও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।