বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
রাজশাহীতে ওজনে কারচুপির দায়ে একটি ফিলিং স্টেশনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসটিআই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।উক্ত আদালতে এয়ারপোর্ট রোড এলাকার মেসার্স কিসমত পেট্রোলিয়ামকে প্রতি ১০ লিটারে অক্টেন ডিসপেন্সিং ইউনিটে ৫০ মি.লি. জ্বালানি তেল কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ৭ (সাত) হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শালবাগান এলাকার মেসার্স আলম ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল ও অক্টেন ইউনিট যাচাই করে পরিমাপ গ্রহণযোগ্য ত্রুটিসীমার মধ্যে পাওয়া যায়।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাস।
অভিযানে অংশগ্রহণ করেন বিএসটিআই রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মিঠুন কবিরাজ, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. জুনায়েদ আহমেদ।
জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।