বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণে তথ্য জানতে চাওয়ায় কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি কে ১০ দিনের কারদন্ড

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
সাতক্ষীরার তালায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু কে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মোঃ রাসেল এ রায় প্রদান করেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজে অনিয়ম দূর্ণীতির তথ্য সংগ্রহ করতে  যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সাথে কথাকাটি হয়।  এক পর্যায়ে সাংবাদিককে ” জানার কে” এমন প্রশ্ন করলে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এঘটনা উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিক সহ স্থানীয়দের স্বাক্ষ্য গ্রহণ শেষে তিনি এই রায় প্রদান করেন।তালা উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম জানান, আমি উপজেলা কমপ্লেক্স ভবণের কাজ তদারকির সময় সাংবাদিক টিপু সুলতান কয়টা সিমেন্ট,কয়টা বালি, কয়টা খোয়া দিচ্ছেন, জানতে চাইলে আমি তাকে গুনে নিতে বলি। এরপর সে আমাকে মারতে আসে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি সরজমিনে এসে উপস্থিত সকলের স্বাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিক টিপু সুলতান কে ১০ দিনের সাজা প্রদান করেন।
সাংবাদিক টিপু সুলতান বলেন, কাজের মান খারাপ হচ্ছে, কাদা মিশ্রিত খোয়া দেওয়া হচ্ছে, সিমেন্ট কম দেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আমি সেখানে তথ্য সংগ্রহ করতে যাই। এসময় উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম আমাকে কোনো প্রকার সহযোগীতা না করে বলে” তুই জানার কে” এর পর ছাতা দিয়ে মারতে শুরু করে। আমি তাকে প্রতিরোধ করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।
তালা উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার বলেন, এসময় আমি অফিসের কাজে বাইরে ছিলাম। অফিসে ফিরে শুনি আমার অফিসের উপ-সহকারী প্রকৌশলী কে মারপিট করা হয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, একজন সাংবাদিক কতৃক আমার একজন কর্মকর্তা মারধর করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনা স্থলে যেয়ে উপস্থিত শ্রমিকদের স্বাক্ষ্য গ্রহণে ঘটনা সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ১৭৬ ধারায় ১০ দিনের সাজা প্রদান করা হয়েছে।
এঘটনায় তালা প্রেসক্লাবের সভাপতি এম এম হাকিম, সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন সহ তালার কর্তব্যরত সাংবাদিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে, মফস্বল সাংবাদিক ফোরাম, তালা শাখা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।