বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

অভয়নগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১এপ্রিল) সকাল ১২টায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিমুর রাজীব, ডাক্তার শোভন বিশ্বাস, ডাক্তার উর্মি।

মতবিনিময় সভায় আলিমুর রাজিব অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার যোগদানের পর কি ধরনের উন্নয়ন মূলক কাজে হাতে নিয়েছেন উপস্থিত সাংবাদিকদের সামনে তা তুলে ধরেন। এসময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করার জন্য  ধন্যবাদ জানান। অভয়নগর প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রিপন বলেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা দানে নানা স্বল্পতা থাকলেও কর্তব্যরত ডাক্তারগণ তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করায় প্রেসক্লাবের পক্ষ থেকে ডাক্তারবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, অভয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম,যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আলী আকবর সম্রাট, দপ্তর সম্পাদক কামাল হোসেন, আইসিটি সম্পাদক ইব্রাহিম হোসেন ইমরান, সদস্য রিফাত হোসেন সহ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।