বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরার বিডিএফ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সদর উপজেলা জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চলমান গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বিডিএফ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিডিএফ প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আল. মাস্টার হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, ও ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সালাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওসমান গনি, ধুলিহর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আ: করিম,জামায়াত নেতা মনিরুল ইসলাম ফারুকী,রফিকুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম, মহিবুল্লাহ।
সভায় আরো উপস্থিত ছিলেন গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি আনিছুর  রহমান, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিটন, দৈনিক সংবাদ সংযোগের জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান সুমন,বাংলাদেশ খবর প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন, ক্রাইম বার্তার স্টাফ রিপোর্টার ইমাম হোসেন, দৈনিক প্রতিদিনের কাগজ, সময় সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী,বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী ও সহ সভাপতি জি এম আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা,ক্রীড়া সম্পাদক শিক্ষক মুকুল হোসেন, প্রচার সম্পাদক এম এম জয়নাল,দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুল, কার্যকারী সদস্য এস এম ইসমাইল হোসেন, এম এ হাকিম, এম এ সাইদ, আসাদুল ইসলাম, ইমরান হোসেন, আব্দুল মাজেদ ও সুজন ঘোষসহ সকল সদস্যবৃন্দ।
সভায় বক্তারা চলমান কর্মসূচির গুরুত্ব, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন এবং সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।