বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে চার মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নওগাঁর রাণীনগরে চারজন মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ কারাদণ্ড প্রদান করেন রাণীনগরের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কাশিমপুর গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে মো. হেলাল (৫০), মৃত আবুল হোসেনের ছেলে আসাদুল (৪০), আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও ইয়াকুবের ছেলে মো. হোসেন (৩২)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের এসিল্যান্ড শেখ নওশাদ হাসান বলেন, উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে একটি বাড়িতে কয়েকজন মাদকসেবী মাদক সেবন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে থানাপুলিশের সহযোগিতায় সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে চারজনকে মাদক সেবনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত চার মাদকসেবীকে রাতেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।