বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানে জামায়াতের কমী সমাবেশ অনুষ্ঠিত সেক্রেটারি 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র বাংলার মানুষ রুখে দিবেন বলে উল্লেখ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক সাংসদ অধ্যাপক  মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ৫টায় বান্দরবান বাজার মাঠে আয়োজিত  কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্ত্যবে তিনি একথা বলেন।
তিনি বলেন,  শান্তি,সমৃদ্ধি,কল্যাণ,নিরাপদ, মানবিক সমৃদ্ধ,ধার্মিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকেরও বেশি আসনে সৎ,দেশ প্রেমিক যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করতে হবে।তবে নির্বাচনের আগে  রাষ্ট্রের নুন্যতম অরগান গুলো সংস্কার করতে হবে।
সরকারি বিভিন্ন পদে ঘাপটি মেরে  মানবতা বিরোধী ফ্যাসিস্ট সরকারে দোসরদের সাফ করে জঞ্জাল মুক্ত করতে হবে এবং এদেশের লক্ষ লক্ষ মানুষকে যারা কাঁদিয়েছে তাদের বিচার করতে হবে।
পার্বত্য জেলায় যারা বসবাস করে তারা আমাদের ভাই। একটি আন্তর্জাতিক গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে বিভক্ত করে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে চায়।তাদের এ উদ্দেশ্য কোন ভাবেই বাংলার মানুষ সফল হতে দেবে না। সকল ষড়যন্ত্র রুখে দেবে বাংলার মানুষ আর  জামায়াতে ইসলামি শাসন ক্ষমতায় আসলে পার্বত্য চট্টগ্রামের সকল সমস্যা সমাধান করা হবে। ৩০০ নং আসন হতে তাদের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে নির্বাচিত করার আহব্বান জানান তিনি।
বিশেষ অতিথি জামায়াতে চট্টগ্রাম মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাজাহান চৌধুরী বলেন, ঐতিহাসিক রাজারমাঠে এ প্রথমবার সমাবেশ করছে জামায়াতে ইসলামী। পাহাড়িদের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো বিরোধ নেই। জামায়াতের কোনো নেতাকর্মী পাহাড়িদের ভূমি দখল করেনি। পাহাড়িদের জায়গা জমি দখল করেছে যারা বিগত সতের বছর ক্ষমতায় ছিলো। পাহাড়ি বাঙালি বিরোধী সৃষ্টি করেছিল শেখ মুজিবুর রহমান পাহাড়ের নৃগোষ্ঠীদের বাঙালি হবার আহবান জানিয়ে। জামায়াত ইসলামি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, প্রতিটি জাতিগোষ্ঠী নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি পরিচয়ে এগিয়ে যাবে। আমাদের সবার পরিচয় হলো আমরা বাংলাদেশী।
এসময় বান্দরবান জেলা জামায়াতের আমীর এসএম আবদুচ ছালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক নুরুল আমিন, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহম্মদ আনোয়ারী, খাগড়াছড়ি পার্বত্য জেলার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার আমীর অধ্যাপক আব্দুল আলিম, চট্টগ্রাম দক্ষীণ জেলার আমীর এড.আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দীন সিকদার, বান্দরবান পার্বত্য জেলার নায়েবে আমীর ও জেলা পরিষদের সদস্য এ্যাড. মুহাম্মদ আবুল কালামসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।