বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে ছাত্রদলের বৈশাখী শুভেচ্ছা র‍্যালি 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি ও অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানের পক্ষ থেকে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারে থানা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এ শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়।

এর আগে নির্ধারিত সময়ের পুর্বে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে জড়ো হতে থাকে। সেখান থেকে মিছিলটি  যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিন করে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায়  গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, যশোর জেলা ছাত্রদলের সদস্য ইসা শেখ, থানা ছাত্রদল নেতা সাকিব হাসান ফাহাদ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হানিফ মুন্সী, নওয়াপাড়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদ রানা তুহিন, জেলা ছাত্রদলের সদস্য সাজ্জাদ হোসেন, থানা ছাত্রদলের সদস্য রিয়াজ হোসেন, জিহাদ বিশ্বাস, ইয়াছিন আরাফাত, আব্দুর রহমান, সাকিব হাসান ফাহাদ, মেহেদী হাসান তাজ, গাজী স্বার্থ, তাসনীম হোসেন, শাহীন আলম, হৃদয় হোসেন, আসাদ সিকদার, তানভীর, হাসিব হোসেন, আকিব রহমান, হৃদয় হোসেন, সিয়াম তরফদার, সোহেল রানা, জীবন হোসেন, আনোয়ার হোসেন আকাশ সহ অন্যান্যরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।