বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে নারীর উপর এ-কেমন বর্বরতা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

জমিসংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে যশোরের অভয়নগর সিদ্ধিপাশা চন্দগাতী গ্রামের গুলনাহার বেগম (৪৫) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (১৬এপ্রিল) সকালে তার উপর ওই হামলা হয়। তিনি ওই গ্রামের আব্দুল গফুর মোল্ল্যার স্ত্রী। আহত নারীকে মুমূর্ষু অবস্থায় বুধবার সকাল ৯ টার দিকে  ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন । এসময় রোগীর অবস্থা  আরও অবনতি হতে থাকলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

 এঘটনায় ভুক্তভোগীর স্বামী আব্দুল গফুর মোল্যা বাদি হয়ে বৃহস্পিবার (১৭এপ্রিল) ৩ জনের নাম উল্লেখ করে আরও ২/৩ জন অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে  অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 অভিযোগকারী অব্দুল গফুর মোল্ল্যা জানান, জমিসংক্রান্ত বিষয়ে পূর্ব থেকে অভিযুক্তদের সাথে আমার  বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে আমার বাড়িতে তারা আমাকে না পেয়ে আমার স্ত্রী গুলনাহার কে হত্যার উদ্দেশ্য করে অমানুষিক ভাবে রামদা দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। বাক্সে পান বিক্রিয় করা নগদ ৭০ হাজার টাকা ও স্ত্রীর গলার একটি সোনার চেইন নিয়ে চলে যায়। এখন আমার স্ত্রী আশংকা জনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অভিযোগের বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।