বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানে অটোরিক্সা বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
ময়মনসিংহের নান্দাইলে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সৈয়দগাঁও গ্রামের প্রতিবন্ধী আবদুর রহমান (৫৫)কে একটি নতুন অটোরিক্সা হস্তান্তর করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান, সমাজ সেবা অফিসার মিজানুল ইসলাম আকন্দ সহ স্থানীয় বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অপরদিকে একই দিনে নান্দাইল পৌর সভা এলাকায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় সেবা ফাউন্ডেশনের আয়োজনে পৌর সভার ১৯জন হতদরিদ্র পরিবারের মাঝে প্রতিজনকে ২টি করে মোট ৩৮টি ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
এসময় সেবা ফাউন্ডেশনের পরিচালক ইউসুফ আকন্দ মজিবুর, সেবা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান ও বিএনপি নেতা সাইদুর রহমান ফারুক সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে বুধবার (৯ এপ্রিল) নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক বিদ্যালয়গুলোর কঁচিকাঁচা শিশুদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ক ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা নান্দাইল শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।