বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি পঞ্চগড় জেলায় স্থাপনের দাবীতে আটোয়ারীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সুবিধাবঞ্চিত উত্তরের জেলা পঞ্চগড়ের চিকিৎসা খাতের বৈষম্য দূরীকরণে চীনের অর্থায়নে ১০০০ শয্যার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার ( ১৮ এপ্রিল) জুম্মা বাদ বেলা ২ টার দিকে আটোয়ারী উপজেলাবাসীর ব্যানারে ফকিরগঞ্জ বাজরের গোলচত্বরে (ট্রাফিক মোড়) ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহাজাহান, সোনালী ব্যাংক কর্মকর্তা সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য আরাফাত, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ রাসেল ইসলাম, স্বেচ্ছাসেবক আবু হাসান বাবু, জাতীয় নাগরিক কমিটি উপজেলা শাখার সদস্য নওশাদ উন নবী লিয়ন, রাজিব রানা,ছাত্র অধিকার পরিষদ পঞ্চগড় জেলা সহ সভাপতি রবিউল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনোয়ার হোসেন প্রমুখ। বক্তরা বলেন, বরাবরই সকল ক্ষেত্রে পঞ্চগড় জেলা বৈষম্যের শিকার হয়ে আসছে। বৈষম্যের কারণে সারা দেশের মধ্যে পঞ্চগড় জেলায় চিকিৎসা সেবা সহ দৃশ্যমান কোন উন্নয়নমূলক কাজ হয়নি। বক্তরা দৃঢ়তার সাথে বলেন, চীনের অর্থায়নে যে ১০০০ শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের প্রস্তাব রয়েছে, সেটি পঞ্চগড়ে স্থাপন করা হলে বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল ও চীনের শিক্ষার্থীরা এখানে এসে পড়াশোনা করতে পারবে এবং আন্তর্জাতিকমানের চিকিৎসা সেবার সুযোগ তৈরী হবে। বক্তারা আরো বলেন, যদি এই হাসপাতালটি অন্য কোথাও স্থাপন করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং পঞ্চগড়ের সকল স্তরের মানুষ গণজমায়েতের মাধ্যমে ন্যায্য দাবির পক্ষে শক্ত অবস্থান নিবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।