বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদম ৫৭ বিজিবি উদ্যোগে আর্থিক সহায়তা বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
বান্দরবানের আলীকদম ব্যাটালিয়ন এর  বর্ডার গার্ড বাংলাদেশ (৫৭ বিজিবি) কর্তৃক ১২-১৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত বাংলা নববর্ষ ও নৃ-গোষ্ঠীদের প্রধান উৎসব “বৈসাবী উদযাপন” উপলক্ষে আর্থিক সহায়তা  বিতরণ করেন বুধবার (১৬ এপ্রিল)।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধীনস্থ মদক বিওপির দায়িত্বপূর্ণ বড় মদক পাড়া, পাইমং পাড়া, ঊষামং পাড়া, পুসাতং পাড়া এবং বুলুপাড়া ও পানঝিরি বিওপির দায়িত্বপূর্ণ বিভিন্ন পাডায় বসবাসরত স্থানীয় ন-গোষ্ঠী জনসাধারণের ‘বৈসাবী উৎসব’ উপলক্ষে অনুদান ও নিরাপত্তা প্রদান করা হচ্ছে।
৫৭ বিজিবি জানায়, সার্বক্ষনিক ভাবে দূর্গম পার্বত্য সীমান্তবর্তী এলাকায় বসবাসরত পার্বত্য এলাকার জনসাধরণের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য সর্বদা সাহায্য সহযোগীতা করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে পার্বত্য এলাকায় বসবাসরত বিজিবি এবং পাহাড়ী-বাঙালী সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদীর দিক-নির্দেশনায় মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন জেড. এস. নাহিয়ান এবং বুলুপাড়া বিওপির ক্যাপ্টেন আল-শাহরিয়ার সিয়াম এর নেতৃত্বে আর্থিক অনুদান এবং বিজিবি টহল দল উপস্থিতিতে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমূখ। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ‘বৈসাবী উৎসব’ উদযাপিত হচ্ছে। ভবিষ্যতে বিজিবি এ সকল মানবিক কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।