বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

খুলনা অঞ্চলের নির্বাহী কমিটির সভা ও উপ পরিচালকের বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ এর বিদায় সংবর্ধনা যশোর শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বুধবার এ অনুষ্ঠানে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের কমিশনার মোঃ আবু হান্নান এর সভাপতিত্ব অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের কোষাধ্যক্ষ মুহাম্মদ আবু বকর ছিদ্দীক, আঞ্চলিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান,  যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান বক্তব্য রাখেন। বক্তারা বিদায়ী কর্মকর্তার সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা ও তার কর্মদক্ষতার বিষয়ে আলোকপাত করে স্কাউট আন্দোলনে তার মত কর্মকর্তার প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন। প্রধান অতিথি যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন,”আমরা একজন চৌকষ কর্মকর্তাকে হারালাম, তিনি অল্প সময়ে তার আন্তরিকতা ও কাজের মাধ্যমে সবার মন যেভাবে জয় করেছে তা অনুকরণীয়”। তিনি বিদায়ী উপ পরিচালকের সার্বিক মঙ্গল ও নতুন অঞ্চলে সাফল্য কামনা করেন। উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটসের এক অফিস আদেশে খুলনা আঞ্চলিক স্কাউটসের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ রাজশাহী আঞ্চলিক স্কাউটসের উপ পরিচালক হিসেবে বদলি করার প্রেক্ষিতে খুলনা অঞ্চলের নির্বাহী কমিটির সভা শেষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।