বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে দপ্তরির বিরুদ্ধে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
টাঙ্গাইলের বাসাইলে দপ্তরি কাজী সুমনের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।এ ঘটনায় দপ্তরি কাজী সুমনকে আটক করেছে বাসাইল থানার পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
কাজী সুমন (৪২) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের কাজী নাসিরের উদ্দিনের  ছেলে।
সুমন সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত।
জানা গেছে মঙ্গলবার বিকেলে সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ছুটি হওয়ার  পর দুইজন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী দপ্তরি সুমনের কাছে প্রাইভেট পড়ে।
প্রাইভেটের এক পর্যায়ে এক শিক্ষার্থীকে চশমা নিয়ে আসার কথা বলে দপ্তরি। শিক্ষার্থী চশমা নিতে যাই।
সেই সুযোগে দপ্তরির কাছে পড়তে থাকা শিক্ষার্থীর শ্লীলতাহানি করে।শিক্ষার্থী চশমা নিয়ে এসে দেখতে পেলে শিক্ষার্থীকে ছেড়ে দেয়।প্রাইভেট শেষ করে শিক্ষার্থী বাড়ি আসলে শিক্ষার্থী যখন শরীরের গেঞ্জি খুলে তখন শিক্ষার্থীর মা শরীরে জখম দেখতে পাই। শিক্ষার্থীর মা জিজ্ঞাসা করলে তখন কান্নাকাটি করে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে শিক্ষার্থীর পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানান।
শিক্ষার্থীর কাকা অন্তর বলেন এর আগেও এই দপ্তরি ওর সাথে এমনটা করছে। ভয়ে এর আগে বাড়িতে বলে নাই। বাড়ির পাশাপাশি হওয়াতে দপ্তরির কাছে প্রাইভেট পড়ানো হয়।
আজকে ওর বুকে জখম দেখতে পেলে ওর মা মনীষা রানী সরকার  জিজ্ঞাস করলে কান্নাকাটি করে সব কিছু বলে দেয়। অন্য মেয়েটি যদি না থাকতো তাহলে বড় ধরনে অঘটন হতো।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান,শিক্ষার্থীর পরিবার প্রথমে সেনাবাহিনীকে জানাই।
 সেনাবাহিনী আমাদেরকে জানাই।পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দপ্তরি কাজী সুমনকে আটক করি। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।