বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

পাবনার ফরিদপুর উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ খ্রী:উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভা যাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল সোমবার সকাল সাড়ে আট টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি পহেলা বৈশাখের বর্নাঢ্য র্র্যালী বের হয়ে বনওয়ারীনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামের সামনে এসে শেষ।
পরে উপস্থিতি সকলের মাঝে ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান পান্তা খাওয়া উদ্বোধন করেন। এসময় উপজেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ, থানার অফিসার ইনচার্জ মো: হাসনাত জামান, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান, মো: জহুরুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আব্দুল হাকিম খান,উপজেলা জামায়াত আমির মো: আবু তালেব, পৌর বিএনপি সদস্য সচিব মো: এনামুল হক, চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো: জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: প্রিয়াঙ্কা চক্রবর্তী,নির্বাচন কর্মকর্তা প্রনব সরকার , প্রকৌশলী কর্মকর্তা অনুপ কুমার ঘোষ, , কৃষি কর্মকর্তা আল ইমরান, সমাজ সেবা কর্মকর্তা মো: ইমামুল হক,শিক্ষা কর্মকর্তা খ,ম জাহাঙ্গীর হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা গোপেশ চন্দ্র সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মানিকুজ্জামান,উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক শিক্ষিকা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।