বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী কিন্ডার গার্টেনের তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সুনামধন্য প্রাইভেট শিশু শিক্ষা প্রতিষ্ঠান “ আটোয়ারী কিন্ডার গার্টেন” এর তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আটোয়ারী কিন্ডার গার্টেনের আয়োজনে গত শনিবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে সোমবার(১৪ এপ্রিল) পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল কর্মসূচি সুষ্ঠভাবে সম্পন্ন হয়। তিন দিনব্যাপি প্রতিযোগিতায় দৌড়, টেনিস বল ছোড়া, বেলুন ফাটানো, মোরগ লড়াই, ভারসাম্যের দৌড়, অংকের দৌড়, হাতি উড়ে, জল-ডাঙ্গা, ঝুড়িতে বল নিক্ষেপ, পাতিলে বল নিক্ষেপসহ ৬১ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ প্রায় তিন শতাধীক প্রতিযোগি অংশ নেয়। এছাড়াও কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা,, দেশের গান, নজরুল ও রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার ( ১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বাংলা নববর্ষে আটোয়ারী কিন্ডার গার্টেন চত্বরে সমাপনি অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিন্ডার গার্টেনের সিনিয়র শিক্ষক ও মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মোঃ নাজিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ(ভা.প্রা.) মোঃ বাছেদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী মোঃ হারুন অর রশিদ প্রমুখ। আলোচনা শেষে অতিথিগণ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।