বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে দরিদ্র শত রোগীদের মাঝে লাবীব গ্রুপের দশ লক্ষ টাকা বিতরন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
টাঙ্গাইলের বাসাইলে এক শত দরিদ্র রোগীর মাঝে দশ লক্ষ টাকা বিতরন করেছে শিল্প প্রতিষ্ঠান লাবিব গ্রুপ। সোমবার সকালে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে শত রোগীদের মাঝে এ উপহার বিতরন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: আকলিমা বেগম।
এ সময় তিনি বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে দরিদ্র রোগীদের মাঝে অর্থ বিতরনের এ আয়োজন করায় গ্রুপটির কর্ণধার সালাউদ্দিন আলমীর (রাসেল) কে আমি ধন্যবাদ জানাই। আগামীতে লাবিব গ্রুপ হতদরিদ্রদের মাঝে নানামুখী উপহার সামগ্রী বিতরনের মধ্যে এ ধারা অব্যাহত রাখবে বলে আমি মনে করি। সমাজের বিত্তবানদের এমন কাজে এগিয়ে আসার আহ্বান করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাবিব গ্রুপের ডিএমডি মাহমুদল আলম মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, সৈয়দ নিজামুল রুপন,ফজলুল হক বাচ্চু প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।