বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় যুবক আহত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
নওগাঁর রাণীনগরে জমি-জমা নিয়ে বিরোধের জেরে হামলায় শফিকুল ইসলাম রকি নামের এক যুবক আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চককুজাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’পক্ষ পৃথকভাবে শনিবার রাণীনগর থানায় অভিযোগ দায়ের করেছে। হামলার শিকার শফিকুল ইসলাম রকি উপজেলার চককুজাইল গ্রামের উম্মত আলীর ছেলে।
আহত শফিকুল ইসলাম রকি জানান, জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচা রফিকুল ইসলাম বাবুর সঙ্গে বিরোধ চলে আসছে। তাদের পারিবারিক ভাবে পাওয়া জমির আইনগত বৈধতা থাকলেও গায়ের জোরে দখল দেয়নি। শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কাগজপত্র অনুযায়ী একই দাগের জমির দখল নিতে জমি মাপ করা হয়। চাচা রফিকুলকে জানানো শর্তেও জমি মাপার সময় তাদের কেউ ছিল না। পরে রাত সাড়ে ১০টার সময় চাচা রফিকুলের নির্দেশে তার দুই ছেলে রাব্বি, রানা এবং রাব্বির স্ত্রী মীরা সহ কয়েকজন মিলে তার উপর অর্তকিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে  রকি গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তার উপর এমন সন্ত্রাসী হামলা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
রকির বাবা উম্মত আলী জানান, তার ভাই রফিকুল ইসলাম বাবু ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবত পারিবারিক জমি-জমা ব্যাপারে অত্যাচার করে আসছে। আগেও কয়েকবার মারপিট করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বাবু বলেন, জমি-জমা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। বড় ধরণের কোন কিছু ঘটেনি।  তবে আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি। থানা পুলিশই বিষয়টি সমাধান করে দিবে।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, দুইপক্ষের কাছ থেকেই অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।