বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ‘মাহাঃ সাংগ্রাই পোয়েঃ’ উদযাপন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
রঙ-বেরঙের ফেস্টুন, ঐতিহ্যবাহী পোশাক আর নাচ-গানের মাধুর্যে মাতোয়ারা বান্দরবান। মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব ‘মাহাঃ সাংগ্রাই পোয়েঃ’ উদযাপন শুরু হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে।
রোববার (১৩ এপ্রিল) সকালে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে বের হয় সাংগ্রাইং বর্ণাঢ্য র‍্যালী । আয়োজনে ছিল মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উৎসব উদযাপন পরিষদ। শোভাযাত্রায় অংশ নেন জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজারো মানুষ, যাঁরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে, মাতৃভাষায় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অংশ নেন এই আনন্দ মিছিলে।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটে (কেএসআই)। সেখানে আয়োজিত হয় বয়স্ক পূজা অনুষ্ঠান।
জেলা প্রশাসক শামীম আরা রিনি রাজার মাঠে বেলুন উড়িয়ে এই শোভাযাত্রার উদ্বোধন করেন। তিনি বলেন, “বান্দরবানসহ পার্বত্য তিন জেলার ১১টি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। এই উৎসবের মধ্য দিয়ে জাতিগত ঐক্য ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।” তিনি আরও জানান, বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজিত আনন্দ শোভাযাত্রায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের উপস্থিতি এবার বিশেষ গুরুত্ব পাবে। “এই বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐক্যের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে,”—যোগ করেন জেলা প্রশাসক।
উৎসব উদযাপন পরিষদ জানিয়েছে, সামাজিক ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবারও আট দিনব্যাপী উদযাপন করা হবে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।