বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে শহীদ মীর মাহবুবুর রহমান বাবু স্মৃতি ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
টাঙ্গাইলের নাগরপুরে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শহীদ মীর মাহবুবুর রহমান বাবু স্মৃতি ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৪ টায় নাগরপুর যদুনাথ ময়দানে দক্ষিণ নাগরপুর পূর্ব পাড়া ছাত্র ও যুবসমাজ কতৃক আয়োজিত ক্রিকেট ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উওর জাসাস এর আহবায়ক ও নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম স্বপন সহ বিএনপির অঙ্গ সংগঠন এ-র নেতা কর্মী বৃন্দ।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে নায়েব আলী সুপার কিং বনাম শিহা ইলেভেন স্টার। এই খেলায় নায়েব আলী সুপার কিং জয় লাভ করে। বিজয়ী এবং রানারআপ এর হাতে টেলিভিশন পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।