বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

“এসো খেলা করি, মাদক থেকে দূরে থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে গত ১ জানুয়ারি থেকে এ টুর্ণামেন্ট শুরু হয়। টুর্ণামেন্টে ৮টি জেলার ১৬টি দল অংশগ্রহণ করে

ফাইনাল খেলায় পত্নীতলা ফুটবল একাদশ ১-০ গোলে মান্দা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলার দ্বিতীয়ার্ধে পত্নীতলা একাদশ দলের খেলোয়ার নাইমের করা এক গোলে পত্নীতলা দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ডিসকোভারী ১১০ সিসি মোটরসাইকেল পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। আর রানারআপ দলকে একটি ফ্রিজ পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে। প্রথম গোলদাতাকে ডি-আর্ট প্রেসের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়েন-উল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস। উদ্বোধক হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন। ফাইনাল টুর্ণামেন্ট উপলক্ষ্যে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।