বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

বৈশাবী উৎসবে বান্দরবান সেনাজোনের আর্থিক সহায়তা বিতরণ 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
মহাসংগ্রাই, বিজু ও বৈসাবি উৎসব উপলক্ষে বান্দরবান সেনাজোন কর্তৃক আর্থিক সহায়তা প্রদান। আজ শনিবার (১২ এপ্রিল ২০২৫:)পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী উৎসব মহাসংগ্রাই, বিজু ও বৈসাবি উপলক্ষে বান্দরবান সেনা জোন কর্তৃক বিভিন্ন ব্যক্তি, পাড়াবাসী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে আয়োজিত এ অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি-এর নেতৃত্বে অনুদান বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এই আর্থিক সহায়তা মূলত উৎসবকে আরও আনন্দময় ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য যে,বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে—মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল জাতিগোষ্ঠীর পাশে থেকে সমন্বিত সহযোগিতা প্রদান করে চলেছে।
এই ধরনের কার্যক্রম জাতিগোষ্ঠীর মাঝে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে তুলছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও সামাজিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।