বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

ক্যান্টনমেন্ট দখল করার হুমকির প্রতিবাদে বান্দরবানে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেনাবাহিনীর সদস্যদের চাকর-বাকর বলা ও ক্যান্টনমেন্ট দখল করার হুমকির প্রতিবাদে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বান্দরবান প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান বলেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা কোনভাবে শোভনীয় নয়।  শুধু সেনাবাহিনী বলে নয়, যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার সময়েও ন্যূনতম সৌজন্য বজায় রাখা উচিত। তার ক্যান্টনমেন্ট দখলের মত ভয়ানক দুঃসাহস ও সেনাবাহিনীকে নিয়ে এই কুরুচিপূর্ণ বক্তব্যেকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি জাতির সামনে তাকে ক্ষমা চাওয়ার আহবান জানাই।
এ সময় উপস্থিত আর ছিলেন ,  পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মো. আবুল কালাম, সিনিয়র সহ সভাপতি মো. আলম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, নাগরিক পরিষদ বান্দরবান পৌর শাখার সভাপতি শামসুল হক শামু, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, সহ সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
উল্ল্যেখ্য, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গত ২৪ মার্চ  সেনাবাহিনীর সদস্যদের তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে চাকর-বাকর সম্বোধন করাসহ ক্যান্টনমেন্ট দখল করার একটি বক্তব্য রাখেন। ওই বক্তব্যে নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।