বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে প্রণোদনার সার-বীজ বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
নওগাঁর রাণীনগরে বিনামূল্যে প্রণোদনার সার-বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফসী আউশ, পাট ও গ্রীষ্মকালীন তিল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন- রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের ১৫শ কৃষক আউশ প্রণোদনা হিসেবে প্রতিজন কৃষক আউশ বীজ ৫ কেজি, ডিএপি ও এমওপি সার ১০কেজি করে পাচ্ছেন। তিল চাষে ২০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া ৪০ জন কৃষক পাট চাষে প্রণোদনা হিসেবে বীজ ও সার পাচ্ছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।