বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

গাজায় ইসরায়লি হামলার প্রতিবাদে নাগরপুরে ইসলামি যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
বাঁচাও ফিলিস্তিন”বাঁচাও গাজা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে টাঙ্গাইলের নাগরপুর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০এপ্রিল) বাদ যোহর নাগরপুর সরকারি কলেজ গেইট প্রাঙ্গণ এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি টাঙ্গাইল-আরিচা মহাসড়কের লোকাল লেন ধরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ গেট চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল,শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নাগরপুরের সভাপতি মুফতি আব্দুল হাদী, সহ-সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক মুফতি আল আমিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, ইসলামী আন্দোলনের সভাপতি  মো.বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, জাতীয় মাশায়েখ মা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম আমিনী, সাধারণ সম্পাদক মুফতি শহিদুল ইসলাম সিরাজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল হেলাল প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।