বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে বকেয়া বেতনসহ ৭ দফা দাবিতে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
টাঙ্গাইলে বকেয়া বেতন ও ভাতাসহ ৭ দফা দাবিতে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলা এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে এ কমূসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, এআই টেকনিশিয়ান আব্দুল করিম মিয়া, হারুন অর রশিদ প্রমুখ। এসময় জেলার বিভিন্ন উপজেলার এআই টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের ৭ দফা দাবি পূরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
তাদের ৭ দফা দাবিগুলো হলো- দৈনিক হাজিরা ভিত্তিতে মজুরী প্রদান অথবা সম্মান জনক সম্মানী ভাতা প্রদান করতে হবে। একই ইউনিয়নে একাধিক নিয়োগ বন্ধ করতে হবে। চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারী এআইটিদের মতো বেসরকারী এআইটিদের রিপোর্ট প্রদান নিশ্চিত করতে হবে। সরকারী সিমেনের বিরুদ্ধে কোম্পানী কর্তৃক অপপ্রচার রোধ করতে হবে। এতগুলো কোম্পানীকে এআইর অনুমোদন দেয়ার পরও সরকারী এআইটিদের উপর চাপিয়ে দেয়া টার্গেট অযৌক্তিক। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইটিদের এফএএআই পদে নিয়োগ তরান্নিত করতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।